বন্ধ হচ্ছে এক্সের স্যান ফ্রান্সিসকো অফিস
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স শিগগিরই ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে থাকা অফিস বন্ধের কথা জানিয়েছে। সেখান থেকে সরিয়ে কর্মীদের বে এরিয়াতে নিয়ে যাওয়া হবে। খবর এনগ্যাজেট।
এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনোর পাঠানো ইমেইলে বরাতে এই খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এর আগে প্লাটফর্মটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে টেক্সাসের অস্টিনে আনার কথা জানিয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পর ইমেইলটি পাঠানো হলো।
তবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইমেইলে পাঠানো নোটে টেক্সাসের কথা উল্লেখ করেন নি ইয়াকারিনো। তিনি জানান, পরের কয়েক সপ্তাহের মধ্যে স্যান ফ্রান্সিসকোর অফিস বন্ধ করে দেয়া হবে। সেই সঙ্গে কর্মীদের এক্সএআইয়ের সঙ্গে পালো আল্টো এবং স্যান জোসের অফিসে কাজ করতে হবে বলেও জানানো হয়।
ডিবিটেক/বিএমটি







